A Sample Demo of Conducting
Competency Based Assessment under NSDA
Written by Mamun Hossen
(A constructive dialogue
between Assessor and Candidate.)
CBT&A অ্যাসেসমেন্ট সামারি (Start → End)
১. Opening Session and Written Test
- শুভেচ্ছা
ও পরিচিতি:
Assessor প্রার্থীকে পরিচয় দেন ও শুভেচ্ছা বিনিময় করেন।
- অ্যাসেসমেন্টের
উদ্দেশ্য ব্যাখ্যা: নির্দিষ্ট ইউনিটে জ্ঞান, দক্ষতা ও মনোভাব যাচাই করা হবে।
- Reasonable
Adjustment: বিশেষ
প্রয়োজন থাকলে সমান সুযোগ নিশ্চিত করা হয়।
- Re-assessment
ও Appeal Process:
Not Yet Competent হলে পুনরায় সুযোগ ও আপিলের অধিকার ব্যাখ্যা করা হয়।
- Self-Assessment
Form: প্রার্থী পূরণ
করে জমা দেন।
- Written
Test: নির্দিষ্ট
সময়ের লিখিত পরীক্ষা নেওয়া হয়।
২. Demonstration Session
- সামগ্রী
ও পরিবেশ যাচাই:
কাজের স্থান, টুলস ও PPE প্রস্তুত কিনা দেখা হয়।
- Competency
Standards ব্যাখ্যা: নির্দিষ্ট পারফরম্যান্স ক্রাইটেরিয়া জানানো হয়।
- Evidence
Requirements ব্যাখ্যা: Observation, Questioning, Product Evidence সংগ্রহ করা হবে।
৩. Conducting Assessment
- কার্যক্রম
শুরু: প্রার্থীকে
নির্দিষ্ট কাজ করতে বলা হয়।
- Observation
ও প্রশ্ন: কাজ চলাকালীন
ওপেন, প্রোবিং ও নন-লিডিং প্রশ্ন করে জ্ঞান যাচাই।
৪. Safety Violation Handling
- গুরুতর
OHS লঙ্ঘন হলে কাজ বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করা হয়।
৫. Decision Making
- Evidence
Validation: সংগৃহীত
প্রমাণ পাঁচটি নিয়মে যাচাই করা হয় (Validity, Consistency, Currency,
Authenticity, Sufficiency)।
- সিদ্ধান্ত
ঘোষণা: প্রার্থীকে
Competent বা Not Yet Competent ঘোষণা করা হয়।
৬. Feedback Session
- Strengths: ভালো দিকগুলো তুলে ধরা হয়।
- Weaknesses: উন্নতির জায়গা চিহ্নিত করা হয়।
- Improvement
Plan: ভবিষ্যতে কীভাবে
উন্নতি করা যায় তা বলা হয়।
- Positive
বা Negative Decision অনুযায়ী ফিডব্যাক দেওয়া হয়।
৭. Recording & Reporting
- ফলাফল
রেকর্ড ফর্মে লেখা হয়।
- প্রার্থী
ও Assessor স্বাক্ষর করেন।
- গোপনীয়তা
বজায় রেখে রেকর্ড সংরক্ষণ করা হয়।
Conducting Competency Based
Assessment
অ্যাসেসর (Assessor): মামুন হোসেন
ক্যান্ডিডেট (Candidate): আব্দুল কাদির
Unit of Competency: Perform Plumbing Layout
১.
ওপেনিং সেশন ও লিখিত পরীক্ষা (Opening session ও written test)
১.১ শুভেচ্ছা ও পরিচিতি
Assessor:
শুভ সকাল, কাদির সাহেব।
আমি মো: মামুন হোসেন। এনএসডিএ-সার্টিফাইড অ্যাসেসর। আশা করি ভালো আছেন?
Candidate:
জি স্যার, ভালো আছি।
১.২ অ্যাসেসমেন্টের উদ্দেশ্য
ব্যাখ্যা
Assessor:
ধন্যবাদ।
শুরুতেই আজকের অ্যাসেসমেন্টের উদ্দেশ্যটা সহজভাবে বলি—
আজকে আমরা দেখব আপনি “Perform Plumbing Layout” ইউনিটে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা আর মনোভাব—সব মিলিয়ে কাজটা পেশাগত মান অনুযায়ী করতে
পারেন কি না।
ড্রইং দেখে সঠিকভাবে লে-আউট দিতে পারেন কি না—এটাই মূল জিনিস।
বুঝতে পেরেছেন তো?
Candidate:
জি স্যার।
১.৩ Reasonable Adjustment ব্যাখ্যা
Assessor:
দেখুন, আমাদের লক্ষ্য
হচ্ছে প্রটিটি কাজ সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য সবাই যেন সমান সুযোগ পায়।
তাই যদি আপনার কোনো বিশেষ প্রয়োজন থাকে—for example:
- ইংরেজি
বুঝতে কষ্ট হয়
- নির্দেশনা
বুঝতে একটু বেশি সময় লাগে
- দূরের
জিনিস দেখতে সমস্যা
- খুব সহজ
ভাষায় ব্যাখ্যা দরকার
এসব কিছু থাকলে—but no pressure—আপনি আমাকে বলতে পারেন।
Candidate:
না স্যার, আমার কোনও বিশেষ
প্রয়োজন নেই।
Assessor:
আচ্ছা, ঠিক আছে। কোনো
প্রয়োজন থাকলে স্ট্যান্ডার্ড বজায় রেখে অ্যাডজাস্ট করতাম।
১.৪ Re-assessment ও
Appeal Process
Assessor:
"কাদির সাহেব, যদি আজকে আপনার ফলাফল ‘Not Yet Competent’ হয়—
- আমি আপনাকে
জানিয়ে দেব কোন জায়গাগুলোতে উন্নতি দরকার।
- নির্দিষ্ট
সময় পরে আবার অ্যাসেসমেন্ট দেওয়ার সুযোগ পাবেন। আর যদি আমার সিদ্ধান্ত নিয়ে আপনার
মনে হয় ইনজাস্টিস হয়েছে, তাহলে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আমার উপস্থিতিতে আপনি
আপিল করতে পারবেন।
সবকিছু পরিষ্কার তো?"
Candidate: "জি স্যার, পরিষ্কার।"
১.৫ Self-Assessment
Form সংগ্রহ
Assessor: "ঠিক আছে, এখন শুরু করার আগে আপনাকে একটা Self-Assessment Form দিচ্ছি।
এটা পূরণ করে দিন। মনে রাখবেন, যদি কোনো জায়গায় ‘No’ দেন, তাহলে আজকের অ্যাসেসমেন্ট নেওয়া যাবে
না।
ফর্মটা নিন, এবং আমার নির্দেশনা অনুসারে পূরণ করে দিন।"
Candidate: "ফর্ম পূরণ হয়ে গেছে স্যার, এই নিন।"
Assessor: "ধন্যবাদ কাদির সাহেব। এটা আপনার পূর্ব অভিজ্ঞতা ও প্রস্তুতির একটা প্রমাণ
হিসেবে আমাদের রেকর্ডে রাখা হলো।"
১.৬ লিখিত পরীক্ষার প্রস্তুতি
Assessor: "চলুন, এখন আপনার লিখিত পরীক্ষা শুরু হবে। তার আগে বাইরে যাওয়ার দরকার
আছে কি? বাথরুম বাম দিকে আছে। পরীক্ষা শুরু হলে আর উঠতে পারবেন না।"
Candidate: "না স্যার, সব ঠিক আছে।"
Assessor: "চমৎকার। এই নিন প্রশ্নপত্র। শুরু করুন।আপনার সময় এখন থেকে ২০ মিনিট। কোনো
প্রয়োজন হলে সরাসরি আমাকে বলবেন। ডানে বামে তাকানো যাবে না। পরীক্ষা চলাকালীন সময়ে
এসেসর ব্যাতিত কারো সাথে কথা বলা যাবে না।"
(১৫ মিনিট পর) Assessor: "আর ৫ মিনিট বাকি।"
(২০ মিনিট পর) Assessor: "সময় শেষ। উত্তরপত্র জমা দিন।"
2.
Demonstration Session
২.১ প্রয়োজনীয় সামগ্রী ও
পরিবেশ যাচাই
- Assessor: কাজের জায়গা প্রস্তুত আছে, টুলস
(চক, মেজারিং টেপ) এবং PPE (গগলস, গ্লাভস) রাখা আছে। আমি চার দিক পর্যবেক্ষন করেছি-
পরিবেশ নিরাপদ এবং প্রস্তুত। আপনি কি সব সরঞ্জাম দেখে সন্তুষ্ট?
- Candidate: জি স্যার, সবকিছু কাজের জন্য প্রস্তুত
আছে।
২.২ Competency
Standards ও Evidence Requirements
Assessor:
- আপনার
এই অ্যাসেসমেন্টের জন্য আমরা "Perform Plumbing Layout" ইউনিটের
নির্দিষ্ট পারফর্মেন্স ক্রাইটেরিয়া যাচাই করব। যেমন: 'ড্রইং অনুসারে সঠিকভাবে
পরিমাপ করা ও চিহ্নিত করা' এবং 'প্লাম্বিং পাইপগুলো ফ্লো এবং ড্রেনেজের
উপযুক্ত লে-আউট তৈরি করা'।
- আপনার
পারদর্শিতা প্রমাণের জন্য আমরা এই তিনটি এভিডেন্স সংগ্রহ করব:
১. পর্যবেক্ষণ
(Observation): আপনি যখন লে-আউট তৈরির কাজটি করবেন।
২. মৌখিক প্রশ্ন
(Questioning): লে-আউট তৈরির কারণ ও পদ্ধতি সম্পর্কে আপনার জ্ঞান যাচাই করবো।
৩. প্রোডাক্ট এভিডেন্স
(Product Evidence): আপনার হাতে তৈরি করা চূড়ান্ত লে-আউট এবং ব্যবহৃত মার্কিং পর্যবেক্ষণ
করে দেখবো ঠিক হয়েছে কিনা।
আপনি কি বুঝেছেন?
Candidate: জি স্যার, সব বুঝেছি।
Assessor: আপনি কি শুরু করার জন্য প্রস্তুত?
Candidate: হ্যাঁ, প্রস্তুত।
৩.
Conducting Core Assessment / অ্যাসেসমেন্ট চলাকালীন পদক্ষেপ
৩.১ কার্যক্রম শুরু
Assessor: "আপনার কাজ হলো প্রদত্ত ড্রইং ও উপকরণ ব্যবহার করে একটি বাথরুমের জন্য
আদর্শ প্লাম্বিং লে-আউট তৈরি করা। এখন কাজ শুরু করুন।"
(ক্যান্ডিডেট কাজ শুরু করে, আর Assessor চেকলিস্টে নোট নিতে থাকেন।)
৩.২ Observation চলাকালীন
প্রশ্ন
Assessor:
ওপেন প্রশ্ন (Open Question): "আপনি এই জায়গায় ড্রেনেজ পাইপটা
এই অ্যাঙ্গেলে বসাচ্ছেন কেন? কারণটা ব্যাখ্যা করুন।"
(উদ্দেশ্য: প্রার্থীর কারিগরি জ্ঞান যাচাই।)
Candidate: স্যার, ড্রইং অনুযায়ী এখানে পাইপের লাইন এই অ্যাঙ্গেলে দেওয়া আছে।
আমি সেই নির্দেশনা মেনে দেয়ালে চক দিয়ে মার্কিং করছি, যাতে পরে পাইপ বসানোর সময় সঠিকভাবে
ফিট হয় এবং পানি সহজে প্রবাহিত হয়।
Assessor:
প্রোবিং প্রশ্ন (Probing Question): "যদি দেওয়ালের কাঠামো আপনার
লে-আউটে বাধা দেয়, তখন কীভাবে সমন্বয় করবেন?"
(উদ্দেশ্য: আকস্মিক সমস্যা মোকাবিলা (Contingency Management) করার
দক্ষতা যাচাই।)
Candidate: স্যার, যদি দেওয়ালের কাঠামো বাধা দেয়, তাহলে উঁচু অংশটুকু আগে কেটে
সমান করতে হবে। নাহলে মার্কিং টুলস সঠিক ভাবে
বসবে না মেজারমেন্ট ভুল হবে।
Assessor:
নন-লিডিং প্রশ্ন (Non-leading Question): "আপনার অভিজ্ঞতায়,
স্যানিটারি পাইপ বসানোর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন সেফটি ফ্যাক্টর মনে রাখা উচিত?"
(উদ্দেশ্য: প্রার্থীর OHS (নিরাপত্তা) জ্ঞান যাচাই।)
Candidate: স্যার, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চক দিয়ে মার্কিং করার সময় সঠিক
পরিমাপ নেওয়া এবং PPE ব্যবহার করা। গগলস পরে কাজ করলে চোখে ধুলো বা চক না যায়। আর সঠিক
মাপ না নিলে পাইপ বসানোর সময় সমস্যা হবে, তাই মাপজোখে নির্ভুলতা খুব জরুরি।
৪.
নিরাপত্তা লঙ্ঘন হলে অ্যাসেসমেন্ট বন্ধ করা
Assessor: "কাদির সাহেব, থামুন! কাজ বন্ধ করুন।
আপনি গগলস ছাড়া কাজ করছেন, এটা একটা বড় নিরাপত্তা লঙ্ঘন। প্লাম্বিং
বা নির্মাণ কাজের সময় চোখ রক্ষা করা খুব জরুরি। নিরাপত্তা ছাড়া কাজ চালানো যাবে না।
অনুগ্রহ করে এখনই আপনার সেফটি গগলস পরে নিন।
আমি এই বিষয়টা রেকর্ডে লিখে রাখছি। বুঝতে পারছেন কেন কাজ বন্ধ করা
হলো?
Candidate: জি স্যার, বুঝতে পেরেছি। আমি এখনই গগলস পরে নিচ্ছি।
Assessor: ধন্যবাদ। নিরাপত্তা ব্যবস্থা ঠিক হলে আবার কাজ শুরু করতে পারবেন।
৫ অ্যাসেসমেন্ট ডিসিশন
(Decision Making)
৫.১ Evidence
Validation
Assessor: "কাদির ভাই, আপনার তৈরি করা প্লাম্বিং লে-আউট, কাজ করার ধরণ আর প্রশ্নোত্তর
থেকে আমরা সব Evidence সংগ্রহ করেছি। এখন আমি এগুলো বিশ্লেষণ করছি।
আমি আপনার প্রমাণগুলো কম্পিটেন্সির চারটি মাত্রা আর প্রমাণের পাঁচটি
নিয়ম (Validity, Consistency, Currency, Authenticity, Sufficiency) অনুযায়ী যাচাই
করেছি। এতে নিশ্চিত হয়েছি যে আপনার লে-আউট ড্রইং অনুযায়ী সঠিক মাপে হয়েছে এবং পেশাগত
মান বজায় রাখা হয়েছে।"
৫.২ সিদ্ধান্ত ঘোষণা
Assessor (কিছুক্ষণ বিরতির পর): "সব পারফরম্যান্স ক্রাইটেরিয়া আর
Evidence বিবেচনা করে আমার সিদ্ধান্ত হলো—আপনি এই ইউনিটে Competent!"
অভিনন্দন!
(যদি ফলাফল নেতিবাচক হতো, তখন বলা হতো: "আমার সিদ্ধান্ত
হলো—আপনি এই ইউনিটে Not Yet Competent (এখনও পারদর্শী
নন)।")
৬.
ফিডব্যাক সেশন (Feedback Session)
৬.১ Positive Decision
(Competent ঘোষণা)
Assessor: কাদির সাহেব, অভিনন্দন! আপনার লে-আউটটা খুব সুন্দর হয়েছে।
বিশেষ করে আপনার মার্কিং আর মেজারিং একদম নিখুঁত ছিল—যা প্লাম্বিং লে-আউটের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তবে একটা জায়গায় একটু উন্নতি দরকার—কাজ শুরু করার আগে জায়গাটা পরিষ্কার আর
টুলসগুলো সাজাতে আপনি একটু বেশি সময় নিয়েছেন। যদি আগে থেকেই টুলসগুলো গুছিয়ে রাখেন,
তাহলে সময় বাঁচবে আর কাজ আরও দ্রুত হবে।
তবুও, আপনার পারফরম্যান্স দেখে আমি আপনাকে আজকে Competent
ঘোষণা করছি। ভবিষ্যতে কাজের জায়গা দ্রুত প্রস্তুত করার অনুশীলন করলে আরও ভালো করবেন।
Candidate: ধন্যবাদ স্যার, আমি অবশ্যই খেয়াল রাখব।
৬.২ Negative Decision (Not
Yet Competent ঘোষণা)
Assessor: কাদির সাহেব, আপনার আন্তরিকতা আর মৌলিক জ্ঞান ভালো ছিল, বিশেষ করে
নিরাপত্তা বিষয়ে সচেতনতা প্রশংসনীয়। কিন্তু লে-আউট করার সময় মাপজোখ আর মার্কিং-এ কিছু
ভুল হয়েছে। এছাড়া জায়গা গুছাতে সময় বেশি নিয়েছেন।
আজকের পারফরম্যান্স আর প্রমাণগুলো দেখে আমার সিদ্ধান্ত হলো—আপনি এই ইউনিটে এখনো Not Yet Competent।
মন খারাপারের কিছু নেই। নির্দিষ্ট সময় পরে আবার অ্যাসেসমেন্ট দিতে
পারবেন। উন্নতির জায়গাগুলোতে মনোযোগ দিলে অবশ্যই Competent হবেন।
আপনার জন্য আমার পরামর্শ হলো—
- মাপজোখ
আর মার্কিং আরও বেশি অনুশীলন করুন।
- কাজের
জায়গা আগে থেকেই গুছিয়ে নিন।
- আমি আপনাকে
কিছু অতিরিক্ত প্র্যাকটিস টাস্ক দেব, এগুলো করলে আপনার দক্ষতা বাড়বে।
ধন্যবাদ আপনাকে চেষ্টা করার জন্য। আশা করছি আপনি পরবর্তীতে খুব ভালো
করবেন।
৭.
রেকর্ডিং ও রিপোর্টিং (Recording & Reporting)
৭.১ ফলাফল রেকর্ড ও ক্যান্ডিডেট
স্বাক্ষর
Assessor: কাদির সাহেব, এবার আমরা আনুষ্ঠানিকভাবে আপনার ফলাফল রেকর্ড করব। এটা হলো অ্যাসেসমেন্ট
ডিসিশন রেকর্ড ফর্ম—এখানে আপনার নাম, ইউনিটের নাম আর আমার দেওয়া ‘Competent’ সিদ্ধান্ত লেখা আছে। আমি আমার স্বাক্ষর
করছি।
আপনি একবার পড়ে দেখুন, সব ঠিক থাকলে নিচে স্বাক্ষর করুন।
Candidate: জি স্যার, সব ঠিক আছে। আমি স্বাক্ষর করে দিলাম।
৭.২ গোপনীয়তা নিশ্চিতকরণ
Assessor: ধন্যবাদ। আপনার এই অ্যাসেসমেন্টের রেকর্ড আমাদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী
গোপনীয়ভাবে সংরক্ষণ করা হবে।
প্লাম্বিং লে-আউট ইউনিটে আপনার Competency অর্জনের জন্য আবারও অভিনন্দন!